আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হামের মৌলিক ধারণা বিষয়ে সাতক্ষীরায় বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

oplus_0

হামের মৌলিক ধারণা বিষয়ে সাতক্ষীরায় একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ২টায় সাতক্ষীরা শহরের সিক্রেট ফুডে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের আয়োজনে এবং “এসকেএফ” ফার্মাসিউটিক্যালস-এর সৌজন্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক শেখ নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হামের মৌলিক ধারণা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু বিশেষজ্ঞ) ডা. মো. মারুফুজ্জামান।

এ সময় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. আকতারুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. মো. আসাদুল্লাহ আল গালিব, শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান, ডা. মেজর সালাউদ্দিন, এসকেএফ-এর সহকারী বিক্রয় ব্যবস্থাপক রেজাউল ইসলাম, ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম এবং নার্সিং ইনচার্জ আব্দুল হালিম প্রমুখ।

সেমিনার শেষে ইসলামী ব্যাংক হাসপাতালের আরএমও ডা. আসলাম হোসেনসহ সকল মেডিকেল অফিসার ও নার্সদের নিয়ে কেক কেটে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৪৫ হাজার শিশু হাম ও রুবেলায় আক্রান্ত হয়েছে এবং সারা দেশে প্রায় ৩০০ শিশু মৃত্যুবরণ করেছে। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এগুলো প্রতিরোধের প্রধান ও সবচেয়ে কার্যকর উপায় হলো নির্ধারিত সময়ে শিশুদের হাম-রুবেলা টিকার দুই ডোজ সম্পন্ন করা।

তারা আরও বলেন, রোগ প্রতিরোধে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো জরুরি। আক্রান্ত শিশুদের ক্ষেত্রে উচ্চ জ্বর, সর্দি এবং চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার, ফলমূল ও শাকসবজি শিশুর শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। পাশাপাশি পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত।

বক্তারা আরও বলেন, এসব বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে হাম ও রুবেলার প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

হামের মৌলিক ধারণা বিষয়ে সাতক্ষীরায় বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬