আজ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাচন সম্পন্ন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫–২০২৭) সোমবার সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সহসভাপতি পদে মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো পেয়েছেন ৩১৯ ভোট এবং প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট।

সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. জাহিদুল ইসলাম (৪৭৮ ভোট), মাওলানা হাবিবুর রহমান (৪৬৩ ভোট), মো. শফিকুল ইসলাম (৪৬০ ভোট), শফিকুল আলম বাবু (৪৮৪ ভোট) ও কামরুজ্জামান কামু (৪৬০ ভোট)।

নির্বাচনে সাতটি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

দুইটি প্যানেল নির্বাচন অংশ নেয়—‘সচেতন সাতক্ষীরাবাসী’ (জামায়াত সমর্থিত) এবং ‘সমন্বিত নাগরিকরা’ (বিএনপি সমর্থিত)। মোট ১ হাজার ৬৩০ ভোটারের মধ্যে ১ হাজার ১১৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাচন সম্পন্ন

আপডেট সময়: ০১:৪৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫