আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আমাদের সময়ের ডেপুটি ম্যানেজার সাইফুজ্জামান সুমন আর নেই

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

দৈনিক আমাদের সময়ে বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানেজার সাইফুজ্জামান সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৩ বছর। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য জানিয়ে আমাদের সময়ের ভারপ্রাপ্ত হেড অব মার্কেটিং মো. রাশিদুল হাসান বলেন, ‘সুমন কয়েক মাস ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। সুমন অত্যন্ত শান্ত এবং খুব ভালো মানুষ ছিলেন।’

সাইফুজ্জামান সুমনের মৃত্যুতে সমবেদনা জানিয়ে মো. রাশিদুল হাসান বলেন, ‘আমি সুমনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ পাক সুমনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ সাইফুজ্জামান সুমনের বাড়ি ঝিনাইদহ শহরের রতনহাট গ্রামে। স্ত্রী ও কন্যা শিশু রেখে গেছেন তিনি। সুমনের পরিবারের বরাত দিয়ে আমাদের সময়ের ভারপ্রাপ্ত হেড অব মার্কেটিং জানান, সুমনের মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। তার ভাই এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে ফিরলে আগামীকাল বুধবার জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

আমাদের সময়ের ডেপুটি ম্যানেজার সাইফুজ্জামান সুমন আর নেই

আপডেট সময়: ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪