আজ শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আলিপুরে দোয়া মাহফিল Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাইবার দলের দোয়া মাহফিল Logo সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া Logo সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ Logo সাতক্ষীরা–২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ Logo প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত Logo সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল সাতক্ষীরার ছাত্রদল নেতৃবৃন্দ Logo সাতক্ষীরা–২ আসনে ধানের শীষের ভোটারদের ব্যাপক সাড়া Logo গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাজুক ভবন, ঝুঁকিতে ১৮৩ শিক্ষার্থী Logo ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী!
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বাইপাস সড়কে ৩০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে থেকে ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে চালানো অভিযানে আনুমানিক ২৫ থেকে ৩০টি ককটেল উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
র‍্যাব-৬, সাতক্ষীরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিহাদ গণমাধ্যমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং আমাদের একটি টিম ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজির পর আনুমানিক ২৫ থেকে ৩০টি ককটেল উদ্ধার করে।”
স্থানীয় একজন বলেন, “যৌথবাহিনী আসার পর আমরা জানতে পারি। পরে একটি ব্যাগ থেকে সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়। এতে স্বাভাবিকভাবেই আতঙ্ক তো হওয়ার মতোই।”
তবে উপস্থিত সাংবাদিকরা জানান, রাত ১০ টায় ১৫ মিনিটের দিকে কোন ধরনের বিশেষ সরঞ্জাম বা নিরাপত্তামূলক ব্যবস্থা ব্যবহার না করেই বোমা সদৃশ বস্তু সরিয়ে নেওয়ায় বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। প্রথমে ভিডিও করতে দেওয়া হলেও, ককটেলগুলো বালতিতে তোলার সময় সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলা হয়।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আলিপুরে দোয়া মাহফিল

সাতক্ষীরায় বাইপাস সড়কে ৩০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

আপডেট সময়: ০৪:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫