আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভন্ড ‘পীর’ মিজানুর রহমানকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বহুল আলোচিত ভণ্ড ‘পীর’ মো. মিজানুর রহমানকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারী ) সকালে শ্যামনগর থানা পুলিশ তার আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী ও জামাতা মো. আবু নাইমকেও আটক করা হয়।

এর আগে, শ্যামনগরের শংকরকাঠি গ্রামের বাসিন্দা সিদ্দিকুল ইসলাম প্রতারণা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মিজানের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেকে আল্লাহ পাকের কুতুব ও ওলি দাবি করে সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করছিলেন। ‘অন্তঃচক্ষু’ খুলে দেওয়ার নামে তিনি অনেকের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। তার জামাতা আবু নাইমের সম্পাদনায় প্রকাশিত ‘শরীয়তের মানদণ্ডে ওলীগণের হালত’ নামক বইয়ে ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাসকে বিকৃত করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে “মানুষ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারে, এমনকি মানুষের ইচ্ছায় আল্লাহ অনেক সময় নিজের হুকুম পরিবর্তন করেন।”
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামে জামিয়া ইসলামিয়া রশিদিয়া হোসাইনাবাদ নামে একটি মাদ্রাসা পরিচালনার আড়ালে মিজানুর রহমান দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি নিজেকে আধ্যাত্মিক ক্ষমতাধর দাবি করে মানুষের বিশ্বাসকে পুঁজি করে আর্থিক সুবিধা আদায় করতেন।
গত শুক্রবার তার ভণ্ডামির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। কয়েক শতাধিক মানুষ তার আস্তানা অভিমুখে পদযাত্রা করেন এবং সেখানে হামলা চালানোর চেষ্টা করেন। তবে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা জনতাকে থামিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাতিল প্রতিরোধ কমিটি ও উপজেলা ওলামা পরিষদ মিজানকে দ্রুত আইনের আওতায় আনতে তিন দিনের আল্টিমেটাম দেয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ভন্ড ‘পীর’ মিজানুর রহমানকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময়: ০৪:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫