আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাক শাসনের শিকল ভেঙে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ১৫০৭ বার পড়া হয়েছে

শাসনের শিকল ভেঙে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশ। সেদিন ঢাকায় নতমস্তকে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। এর মধ্য দিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে বিশ্ব মানচিত্রে নিজেদের অস্তিত্ব জানান দেয় নব্য স্বাধীন বাংলাদেশ।

এ স্বাধীনতার কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বিজয়ের ৫০ বছর শেষে বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। একই সঙ্গে উদযাপন করছে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সব আনন্দ এবার এক বিন্দুতে মিলেছে, উদযাপনে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে ‘সোনার বাংলা’। সেই স্বপ্ন পূরণে একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে নিজস্ব পথরেখায়। দেশের অভিযাত্রায় একের পর এক যুক্ত হচ্ছে সাফল্যের নতুন পালক।

Caption Caption Caption Caption Caption

গত ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশকে পরবর্তী ধাপে উত্তরণের সুপারিশ জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের সব প্রক্রিয়া শেষ করল। নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এটি একটি সুবর্ণ অর্জন।

বিশেষজ্ঞরা বলছেন, এলডিসি থেকে উত্তরণ শুধুমাত্র সুনির্দিষ্ট একটি দেশেরই সাফল্য নয়, এটি জাতিসংঘের নেতৃত্বে বহুপাক্ষিক অংশীদারিত্বের শক্তিরও প্রমাণ। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্ল্যানারি সভায় তা গৃহীত হয়। এলডিসি থেকে উত্তরণের সুপারিশ গৃহীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে মানব উন্নয়ন, অর্থনৈতিক দুর্বলতা ও মাথাপিছু আয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় তিনটি শর্ত পূরণ করতে হয়।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কর্তৃক ২০২০ সালের মে মাসে প্রকাশিত মেম্বার ফ্যাক্টচেক শিটের তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে বাংলাদেশে দারিদ্র্য কমেছে ৫০ শতাংশের বেশি। এক দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় শতাংশের উপরেই থাকছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

পাক শাসনের শিকল ভেঙে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশ

আপডেট সময়: ০৩:০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪