আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পাচ্ছে আয়ারল্যান্ড

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হতে চলেছেন সাইমন হ্যারিস। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে তাকে দেশের ক্ষমতাসীন দল ফাইন গেইল পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। খবর আলজাজিরার। গত বুধবার (২০ মার্চ) অপ্রত্যাশিতভাবে দল ও সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী লিও ভারাদকার। তিনি পদত্যাগ করলে পদ দুটি ফাঁকা হয়ে যায়। তার স্থলে এখন দলের নেতা ‍হিসেবে স্থলাভিষিক্ত হলেন সাইমন। এরপর সরকারের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। রোববার (২৪ মার্চ) দলীয় প্রধানের দায়িত্ব পাওয়ার পর সাইমন বলেন, দলের নেতা নিযুক্ত হওয়া আমার জীবনের পরম সম্মানের বিষয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বাসের প্রতিদান দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

দেশের নেতা নির্বাচিত হওয়ার আগমুহূর্তে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা করেছেন সাইমন। ফাইন গেইলের ডেপুটি লিডার সাইমন কভেনি বলেছেন, আমি মনে করি দলীয় প্রধানের পদ নিশ্চিত করে তিনি সত্যিই ভালো কাজ করেছেন। সংসদ নির্বাচনে ক্ষমতাসীন জোটকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে তার হাতে এক বছরের বেশি সময় থাকবে না। এর আগে সাইমন শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে আয়ারল্যান্ডের করোনো মহামারির দায়িত্ব সামলে সবার কাছে সুপরিচিত হয়ে উঠেন তিনি। সাইমনের আগে আয়ারল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সদ্য বিদায়ী লিও ভারাদকার। তিনি ৩৮ বছর বয়সে দেশটির মসনদে বসেছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পাচ্ছে আয়ারল্যান্ড

আপডেট সময়: ০৮:২৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪