আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সচিবালয়ে আগুন : প্রাথমিক প্রতিবেদন জমা মঙ্গলবার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির তদন্তের প্রাথমিক প্রতিবেদন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কমিটির প্রধান নাসিমুল গণি। তিনি বলেন, আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলোর রিপোর্ট আসলে আগামীকাল মঙ্গলবার আমরা প্রাথমিক প্রতিবেদন দিতে পারব।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিটি প্রধান এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আপনারা জানেন অগ্নিকাণ্ডে একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। এখানে একসঙ্গে অনেকগুলো দল কাজ করছে। সেনাবাহিনীর টিম, বুয়েটের টিম, পিডব্লিউটির লোকেরা কাজ করছে, পুলিশ ও আইসিটি লোকেরাও কাজ করছে। আমরা সবাই টিম হয়ে কাজ করছি। তাদের থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়।

তিনি বলেন, সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। আজকে কিছু আলামত নেওয়া হয়েছে সেগুলোও টেস্ট করা হচ্ছে। সেগুলো হলে পরে আমরা আবার কালকে বসব। তখন আমরা একটা প্রাথমিক ধারণা নিতে পারব। তাহলে কী মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন, এমন প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, আমরা আশা করছি আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি তার আগেই দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি।

সেসব বিষয়ে আমাদের দেশে পরীক্ষার সুযোগ নেই সেগুলো বিদেশে কোনো দেশে পাঠানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিনিয়র এই সচিব বলেন, আমরা আগেই বলেছি, কিছু আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। এটা আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে।

কি সংক্রান্ত আলামত সংগ্রহ করেছেন জানতে চাইলে সচিব বলেন, আমরা আগুন সংক্রান্ত আলামত সংগ্রহ করেছি। প্রাথমিক প্রতিবেদনে আপনারা কি দেখতে পেলেন, জবাবে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন এখন কইরেন না। আমি বলতে পারব না। চূড়ান্ত প্রতিবেদন কতোদিনের মধ্যে দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে এতে কিছু সময় লাগবে। তবে আমরা যত দ্রুত করা সম্ভব আমরা সেটা করব।

সিসিটিভি ফুটেজে কোনো কিছুর আলামত পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে সে সময় কিছু বলার প্রয়োজন হলে বলা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সচিবালয়ে আগুন : প্রাথমিক প্রতিবেদন জমা মঙ্গলবার

আপডেট সময়: ১২:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪