আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে আট লাখ টাকার মালামাল আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় আট লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। সোমবার (৯ ডিসেম্বর) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ী সীমান্ত এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার গেড়াখালী থেকে ৩০ বোতল ভারতীয় মদ, মাদরা বিওপির সদস্যরা চান্দা মাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার দাসপাড়া ইটের রাস্তা ও বটতলা নামক স্থান হতে ৩৯ হাজার টাকার ভারতীয় শাড়ী, বৈকারী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া কালিয়ানী নামক স্থান হতে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক ছয়ঘরিয়া পাকা রাস্তা হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।

অপরদিকে, কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার কেড়াগাছি ও গেড়াখালী হতে ২ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় শাড়ী ও ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল গোবিন্দকাঠি পাকা রাস্তা হতে ১৩ হাজার ৮০০ টাকার ভারতীয় চিনি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার চান্দা মাঠ হতে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।

পৃথক এসব অভিযানে ৭ লাখ ৯৮ হাজার ৩০০টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল আরিফুল হক কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে আট লাখ টাকার মালামাল আটক

আপডেট সময়: ০৩:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪