আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় টাকা ছাড়া পুলিশে চাকরি পেলেন ৫৮ জন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরাতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৮ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে পুরুষ সদস্য ৫৫ জন এবং নারী সদস্য তিনজন রয়েছেন। আরও ছয় প্রার্থী অপেক্ষায় রয়েছেন। কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই ৫৮ জন পুলিশে চাকরি পেলেন। সোমবার (২৫ নভেম্বর) ভোর রাত দুইটার দিকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়েছেন। তারা বিশ্বাসই করতে পারছেন না টাকা ছাড়াই তারা পুলিশে চাকরি পেয়েছেন। নির্বাচিত হয়ে অনেকের কান্না উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। প্রাথমিকভাবে নির্বাচিত সবাইকে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশে চাকরি পাওয়া এক মেয়ে জানেন, আমার বাবা একজন ভাড়ায় মটর সাইকেলচালক। আমি মাত্র ১২০ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিলাম। কখনো ভাবিনি এই ১২০ টাকা দিয়েই আমার চাকরি হয়ে যাবে। ভাবতাম টাকা ছাড়া পুলিশে কোন চাকরি হবে না। আমি নিজে চাকরি পেয়ে বুঝতে পারলাম যে টাকা ছাড়াও পুলিশে চাকরি হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায় এসেছেন। পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের এ নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি আরো বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা কালে নিয়োগ বোর্ডের সব সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সব পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় টাকা ছাড়া পুলিশে চাকরি পেলেন ৫৮ জন

আপডেট সময়: ০৩:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪