আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিক, জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) যথাযথ মর্যাদায় এ দিবসটি উপলক্ষে সাতক্ষীরা খুলনা রোডস্থ বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে। বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধু ভাষণে একাধিকবার পুরস্কার প্রাপ্ত ও শিশু সাংবাদিক শিক্ষার্থী অরনা জামানের কন্ঠে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে শুরু হয় দোয়া ও আলোচনা সভা। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, নাজমুল লায়লা বিথী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, দেবব্রত মন্ডল, মাওলানা আক্তারুজ্জামান, লিপিকা রানী, বেগম রোজিনা বুলি, রাবেয়া খাতুন প্রমুখ। এ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, হামদ/ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা আক্তারুজ্জামান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট সময়: ০৭:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪