আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে আইন প্রচারণা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের আড়ুয়াখালী পায়রাডাংগা মুজিদিয়া দাখিল মাদ্রাসায় মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন অগ্রগতি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।

মাদ্রাসার সুপার মো. আবু তাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন। মুখ্য আলোচক হিসেবে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ সম্পর্কে প্রাথমিক ধারণা ও দুর্নীতি বিরোধী বক্তব্য রাখেন, জেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

শিশু সুরক্ষা ও উন্নত জীবন গড়তে শিক্ষক ও শিক্ষার্থীদের করনীয়র বিষয়ে বক্তব্য রাখেন, ব্রেকিং দ্য সাইলেন্স-এর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সোহেল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক অগ্রগতি সংস্থার প্রোগ্রামার মো.আলমগীর হোসেন। আলোচনা শেষে অংশগ্রহণকারী ৪০ শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে আলোচিত আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থী হাসান, মুনিয়া, তামিম, আফরিন, ইতি, সাহাদ, জহির, রুমা ও শিক্ষক মোস্তাফিজুর রহমানকে পুরস্কৃত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে আইন প্রচারণা

আপডেট সময়: ০২:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪