আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশাল ব্যবধানে জয়, আবারও ক্ষমতায় পুতিন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

তিন দিনব্যাপী নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়ে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় রোববার প্রকাশিত ফলের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী রাশিয়ায় পুতিন সবচেয়ে বড় জয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটির জানায়, সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির লেফটেন্যান্ট কর্নেল পুতিন প্রথম ক্ষমতায় আরোহণ করেন ১৯৯৯ সালে। এবারের নির্বাচনে জয়ের পর তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এ ফল পশ্চিমা রাষ্ট্র ও তাদের নেতাদের জন্য বার্তা হওয়া উচিত।

এ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ৭১ বছর বয়সী পুতিন নতুন করে ছয় বছর রাশিয়া শাসন করবেন।

ফের ক্ষমতায় এসে মেয়াদ পূর্ণ করতে পারলে জোসেফ স্তালিনকে ছাড়িয়ে ২০০ বছরের বেশি সময়ের মধ্যে রশিয়ায় সবচেয়ে বেশি বছর ক্ষমতায় থাকা রাষ্ট্রনায়ক হবেন তিনি।

পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশন (এফওএম) নামের জরিপকারী সংস্থার বুথ পরবর্তী জরিপের ফল অনুযায়ী, নির্বাচনে প্রদত্ত ভোটের ৮৭ দশমিক ৮ শতাংশ পান পুতিন, যা সোভিয়েত পরবর্তী রাশিয়ায় সর্বোচ্চ।

অন্যদিকে রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার (ভিসিআইওএম) নামের সংস্থার হিসাব অনুযায়ী, পুতিন ভোট পান ৮৭ শতাংশ।

উল্লিখিত দুটি সংস্থার হিসাবের সঙ্গে প্রথম দিককার আনুষ্ঠানিক ফলের মিল পাওয়া গেছে।

রাশিয়ায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত ভোটকে অবাধ কিংবা সুষ্ঠু কোনোটাই মনে করে না যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ সমমনা দেশগুলো।

আংশিক ফল অনুযায়ী, পুতিনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিতোনভ চার শতাংশের সামান্য কম ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে নবাগত ভ্লাদিস্লাভ দাভানকো

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

বিশাল ব্যবধানে জয়, আবারও ক্ষমতায় পুতিন

আপডেট সময়: ০৭:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪