আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা পেল উপকূলের শতাধিক সুবিধাবঞ্চিত নারী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে পানির লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে অর্থের অভাব ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে উপকূলের এসব সুবিধাবঞ্চিত নারীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অল্প বয়সে ক্যান্সারের মত দূরারোগ্য বাধিতে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে উপকূলের অনেক নারী।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপুর্ণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা গ্রামে দিনব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। এভারগ্রীন যুব সংঘের সভাপতি রনজিত কুমার রপ্তানের সভাপতিত্বে স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য তপন কুমার মন্ডল, মাসুম বিল্লাহ, প্রভাষ কুমার রায়, লিডার্সের মনিটরিং অফিসার জয়দেব জোদ্দার প্রমুখ।

স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেন শ্যামনগরস্থ ফ্রেন্ডশিপ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রীমা আক্তার (এমবিবিএস) এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার গাইন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলের নারীদের লবণ পানি পান করতে হয়, লবণ পানিতে গোসল করতে হয়। এছাড়া জীবন চালাতে উপকূলের নারীরা নদীতে মাছ ধরে এবং চিংড়ি ঘেরে শ্রমিক হিসাবে কাজ করছে। ফলে সারাদিন লবণ পানিতে থাকার কারনে বিভিন্ন বয়সী নারীদের স্ত্রী রোগ ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে বহুবিধ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আরো বেড়েছে চর্ম জাতীয় রোগ। তাছাড়া এসব নারীদের নারী সংক্রান্ত রোগের চিকিৎসা সেবা নিতে পুরুষ ডাক্তারের নিকট সবকিছু খুলে বলতে দ্বিধাবোধ করেন। ফলে সঠিক চিকিৎসা সেবা নিতে ব্যর্থ হন তারা। উপকূলীয় অঞ্চলের নারীদের মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ সময়োপযোগি বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সরকারের পাশাপাশি লিডার্স উপকূলীয় অঞ্চলের এই সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে। উপকূলের নারীরা টাকার অভাবে, যাতায়াত সুবিধার অভাবে যারা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারেন না তাদের ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লিডার্সের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান বক্তারা। মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ প্রদান করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা পেল উপকূলের শতাধিক সুবিধাবঞ্চিত নারী

আপডেট সময়: ০২:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪