আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনায় হাস্যস্কর ও পারিবারিক কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনায় হাস্যস্কর ও পারিবারিক কমিটি গঠনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সিটি কলেজে এ বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হাস্যস্কর ও পারিবারিক কমিটি মানি না,সাতক্ষীরা সিটি কলেজে অবৈধ কমিটি চলবে নাসহ বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন,
সাতক্ষীরা সিটি কলেজ কৃষি ডিপ্লোমা ৩য় সেমিস্টারের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাsহ, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন, ব্যবসায়ী শিক্ষা বিভাগের শামিম হোসেন, মানবিক বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা প্রমুখ। এসময় শিক্ষার্থীরা বলেন, ৫ই আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর কলেজের অধ্যক্ষ কলেজে না আসায় সাতক্ষীরা সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: মনিরুজ্জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার জন্য সে তার চাচা মো: নওশাদ আলমকে সভাপতি ও আরেক চাচা মো: আকতারুল ইসলাম কে ভাইস চান্সেলর কতৃক মনোনিত বিদ্যুৎসাহী সদস্য এবং সভাপতি কতৃক মনোনিত সাতক্ষীরা সিটি কলেজেরই সাবেক ছাত্র শেখ আরিফুর রহমান আলোকে সদস্য করেছে। যা একটি পারিবারিক কমিটি। এছাড়া মো: মনিরুজ্জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার জন্য কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বর্তমান থাকা সত্বেও শিক্ষকদের নিকট থেকে জোর করে স্বাক্ষর নিয়েছেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা উক্ত অবৈধ, পারিবারিক কমিটি মানি না।

অধ্যক্ষের অনুপস্থিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক উপাধ্যক্ষ মহোদয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করার কথা । তিনি অপারগ হলে ১ম থেকে ৫ম জৈষ্ঠ্যতম শিক্ষকের মধ্য হতে একজন দায়িত্ব পালন করবেন কিন্তু মনিরুজ্জামান কলেজের ১৩/১৪ তম শিক্ষক। তার পরেও কলেজকে ধ্বংস করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বসার পায়তারা সরুপ পারিবারিক কমিটি নিয়ে এসেছে। অথচ
মনিরুজ্জামান সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ২০২২ সালের প্রাইমারী স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অর্থের বিনিময়ে প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার হলে উত্তরপত্র সরবরাহের দায়ে অভিযুক্ত হয়ে জেলা প্রশাসক কতৃক কারণ দর্শানোর নোটিশ দেয়। যার তারিখ ০৩/০৬/২০২২ স্বারক নং ৪২৪। একই সাথে তাকে আর কোন পরীক্ষায় দায়িত্ব না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলো । শিক্ষার্থীরা আরো বলেন, আওয়ামী সরকার ক্ষমতা গ্রহনের পর ২০১০ সালে সাতক্ষীরা সিটি কলেজের বৈধ অধ্যক্ষ ইমদাদুল হককে অসম্মান করে জোরপূর্বক কলেজ থেকে বের করে দিয়ে অবৈধভাবে আবু আহম্মদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসানোর নায়কও এই মনিরুজ্জামান । আমরা অবিলম্বে উক্ত কমিটি বাতিল করতে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনায় হাস্যস্কর ও পারিবারিক কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময়: ০৫:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪