আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন: নির্ঘুম রাত কাটাচ্ছে ৫০ হাজার মানুষ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:২৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙনের কারণে তিন ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ আতঙ্কে রাত কাটাচ্ছে। প্রায় ৩০০ ফুট ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাতে প্রবাল জোয়ারের আঘাতে মুহূর্তেই তিনশ ফুট রাস্তা নদীতে বিলীন হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এসব এলাকার মানুষ টেকসই বেড়িবাঁধের দাবি জানান।

খেয়াঘাটের মাঝি আব্দুল খালেক ও মফিজুল ইসলাম বলেন, ভোরের নামাজের পর ভাঙন দেখা দেয় এবং দ্রুত ইটের সলিংসহ তিনশ ফুট এলাকা নদীতে চলে যায়। দ্রুত সংস্কার না হলে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা রয়েছে।

চেউটিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী রোকন সানা অভিযোগ করেন, তিন বছরে তিনবার ভাঙন হয়েছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, দ্রুত সংস্কার না হলে আনুলিয়া, প্রতাপনগর ও খাজরা ইউনিয়নের ৫০ হাজার মানুষ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের এসও মোমেন আলী জানান, ভাঙন প্রতিরোধে নকশা তৈরি করে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন: নির্ঘুম রাত কাটাচ্ছে ৫০ হাজার মানুষ

আপডেট সময়: ১১:২৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪