আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় মদ ও ট্রাকসহ চালক হেলপার গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

রপ্তানি পণ্য খালাসের পর ভারত থেকে ফিরে আসার পথে ১৯ বোতল বিভিন্ন প্রকার মদসহ একটি বাংলাদেশী ট্রাক আটক করেছে বিজিবি। মাদক বহনের অভিযোগে ট্রাকের চালক ও হেলপারকেও আটক করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ভোমরা স্থলবন্দরের চেকপোষ্ট এলাকা থেকে এই ট্রাকটি আটক করা হয়। আটক ট্রাকে চালক ও হেলপার হলো, মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামের ননী গোপাল দে’র ছেলে গৌতম দে এবং মাদারীপুর সদর থানার পূর্ব চিরাইপাড়া গ্রামের আইয়ুব আলী বেপারীর ছেলে মোহাম্মদ আল আমিন বেপারী।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েক সুবেদার মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকায় দল অবস্থান নেয়। সকাল ৯টার দিকে বৈশাখী ট্রেডার্স এর ১টি খালী ট্রাক (রপ্তানী মালামাল ভারতের গোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে) ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমন করলে ট্রাকটি তল্লাশী করে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়।

এ সময়ে অবৈধ মাদকদ্রব্য পাচারের দায়ে ট্রাকের চালক গৌতম দে ও হেলপার মোহাম্মদ আল-আমিনকে ট্রাকসহ আটক করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করতঃ মাদকদ্রব্য ও ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় মদ ও ট্রাকসহ চালক হেলপার গ্রেপ্তার

আপডেট সময়: ০১:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪