আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নিউইয়র্কে ইউনূস-মোদি বৈঠক, পদ্ধতি অনুযায়ী এগোবে বাংলাদেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

নিউইয়র্কে নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাধারণত নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের একটি পদ্ধতি রয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশ এগোবে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিরা গণমাধ্যমটিকে জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন, তাতে বৈঠকটি হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ড. ইউনূসের মন্তব্যগুলোকে ভালোভাবে নেয়নি দিল্লি।

সম্প্রতি ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষের দিকে তাদের নিউইয়র্কে অবস্থানের কথা রয়েছে। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নিউইয়র্কে মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয়ও এখনও চূড়ান্ত হয়নি।

ওই সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা মন্তব্যের সমালোচনা করেন। তিনি ইঙ্গিত দেন, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ‘ইসলামপন্থি’–এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত।

ড. ইউনূসের বক্তব্য ছিল, ভারতে বসে শেখ হাসিনা নানা কথাবার্তা বলছেন ও দিকনির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছেন না। এটা বাংলাদেশ বা ভারতের জন্য ভালো নয়। বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায়, তাহলে তাঁকে (শেখ হাসিনা) চুপ থাকতে হবে।

ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, তাঁর এ ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না। নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাতজনের তালিকা যেটা প্রকাশিত হয়েছে, সেটি সঠিক। এর বাইরে আরও একটি তালিকা আছে, এতে আমি আছি। তবে প্রতিনিধিদলের সদস্য ১০-১২ জনের বেশি হবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তিনি ২৯ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

নিউইয়র্কে ইউনূস-মোদি বৈঠক, পদ্ধতি অনুযায়ী এগোবে বাংলাদেশ

আপডেট সময়: ০৩:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪