আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইউপি চেয়ারম্যান হত্যায় পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ১৮ জনের নামে মামলা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মো. ইনামুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা আমলী ১নং আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানাকে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের কাশেমপপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে সকাল সাড়ে ১০ টার দিকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মো. ইনামুল হক সাবেক এসআই হেকমত আলীসহ অন্যান্য আসামীরা কুশাখালী ইউনিয়নের শিকড়ি এলাকার একটি মাঠে নিয়ে ক্রসফায়ারে হত্যা করে। বাদী পক্ষের আইনজীবী এড. আনিসুর রহমান বলেন, আসামিরা দুইটি মাইক্রোবাসে করে আনারুল ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে প্রথমে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায় এবং সেখানে তাকে নির্যাতন করে দুই হাত এবং দুটি পা পিটিয়ে ভেঙ্গে ফেলে। পরবর্তীতে তাকে চোখবেঁধে সাতক্ষীরা সদর উপজেলাধীন শিকড়ী ফাকা মাঠে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সাবেক এসপি মঞ্জুরুল কবীর সাবেক সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান সদর সার্কেলসহ অন্য আসামিদের পরামর্শে ও সহযোগীতায় গুলি করে হত্যা করে। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক জিপি গাজী লুৎফর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও তার ভাই আব্দুল হান্নান, আ.লীগ নেতা হাবিবুর রহমান হবি, মাহাবুবুর রহমান, মো. হাশেম আলী, তহিদুল ইসলাম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী সহ-সভাপতি গোলাম মোর্শেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদ, মোহাম্মদ রবিউল ইসলাম, ইয়াহিয়া গাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ মামলায় অজ্ঞতানামা আরো ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

ইউপি চেয়ারম্যান হত্যায় পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ১৮ জনের নামে মামলা

আপডেট সময়: ১১:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪