আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জের নলতা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন, অধ্যক্ষের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) বেলা ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অধ্যক্ষের অনুপস্থিতে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সাবুর আলীর মাধ্যমে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর আন্দোলনের সমন্বয়কসহ অর্ধ শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরকৃত লিখিত আবেদন জমা দেয়া হয়। ওই আবেদনে দুর্নীতিবাজ ও নিয়োগ ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগ ও অধ্যক্ষের সকল অপকর্মের দোসর অফিস সহকারী দীপক কুমার পালের অপসারণের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সমন্বয়কবৃন্দ। এছাড়াও অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের দুর্নীতি সম্বলিত একটি লিফলেট বিতরণ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক যথাক্রমে জাহিদ হোসেন, আজমীর হোসেন, শাহারিয়ার হোসেন, মোজাহিদুল আলম, মেহেরাব, মারুফ হোসেন প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক (দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষআরাফাত আলী) সাবুর আলী, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, মাহমুদুন্নবী খান, আব্দুল মজিদ প্রমুখ।

এ ব্যাপারে জানার জন্য অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবুল ফজল মোহাম্মদ বাপীর নিকট জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন থেকে উত্থাপিত দাবির বিষয়ে জানতে পেরেছি। জরুরি ভিত্তিতে ম্যানেজিং কমিটির সদস্যদের ডেকে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কালিগঞ্জের নলতা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন, অধ্যক্ষের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময়: ১০:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪