আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিজিবি’র উপস্থিতিতে সাতক্ষীরার ৭টি থানার কার্যক্রম শুরু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ৮টি থানার মধ্যে ৭টি থানায় পুলিশের টিম পৌছেছে। আইনী কার্যক্রম শুরু না হলেও থানায় পুলিশের অবস্থান জনগণের মাঝে স্বস্তি এনে দিয়েছে। এদিকে, শ্যামনগর থানায় আগামীকালের মধ্যে পুলিশ পৌছে যাবে বলে জানা গেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অয়োজনে শনিবার সকালে কলারোয়া থানার সভাকক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে এ থানার কার্যক্রম উদ্বোধন করেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। এদিকে, জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, শনিবার দুপুরের দিকে সাতক্ষীরা সদর, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ, পাটকেলঘাটা ও তালায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে কিছুসংখ্যক পুলিশ অবস্থান নেয়।
অপরদিকে, যানজট নিয়ন্ত্রণ,বাজারদর পর্যবেক্ষণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে শনিবারও অংশ নিয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।

এদিকে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানবীর হাসান মজুমদারের উপস্থিতিতে বেলা দেড়টার পর কালিগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়। এ সময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ছাত্র সমন্বয়ক শেখ রাকিবসহ কয়েকজন সমন্বয়ক ও থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে একই সাথে, সীমান্তবর্তী দেবহাটা, শ্যামনগর ও কলরোয়া থানার কার্যক্রম শুরু হয়েছে।

১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানবীর হাসান মজুমদার বলেন, ব্যক্তিস্বার্থের উর্দ্ধে থেকে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেটা কারও জন্য কল্যাণ বয়ে আনবে না।

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এদেশে সংখ্যালঘু বলে কেউ নেই। সবাই আমরা রাষ্ট্রের নাগরিক, সবার অধিকার সমান। জনগণের পাশে থেকে বিজিবি সদস্যরা সার্বিক সহায়তা করা হবে। তিনি গুজব ছড়িয়ে মানুষকে আতংকিত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অনিবার্য কারণে থানার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছিল । এখন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যরা জনগণের পাশে থেকে যথাযথ ভূমিকা রাখবে।

এদিকে, আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু করলেও ১১ দফা দাবিতে আজও কর্ম বিরতি পালন করছে পুলিশ সদস্যরা।

সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, আনুষ্ঠানিকভাবে কয়েকটি থানার কার্যক্রম শুরু হলেও পুলিশ সদস্যরা আজও কর্ম বিরতি পালন করছে। তাদের ১১ দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৫ জুলাই শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন স্থানে বিক্ষুদ্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্সে আশ্রয় নেন। গত ৫ দিন যাবত জেলার বিভিন্ন স্থানের থানা গুলো অরক্ষিত অবস্থায় থাকার পর আজ থেকে আবারো আংশিকভাবে শুরু হয়েছে কার্যক্রম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

বিজিবি’র উপস্থিতিতে সাতক্ষীরার ৭টি থানার কার্যক্রম শুরু

আপডেট সময়: ১২:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪