আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাইকগাছায় মৎস্য আড়ৎ আধুনিকায়নে বরাদ্দ প্রায় ৪ কোটি টাকা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা মৎস্য আড়তদারি মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য তিন কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মৎস্য অধিদপ্তর। খুলনার প্রথম পৌরসভা পাইকগাছার শিবসা নদীর তীরে ২০০৫ সালে ৩২ জন সদস্য নিয়ে ৪৮ শতক সম্পত্তির ওপর এ আড়ৎ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান আড়ৎ সংখ্যা ৭০টি। সদস্য সংখ্যা ৪৭৩ জন। মৎস্য আড়ৎদারি সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদ বলেন, প্রতিদিন গড়ে অর্ধকোটিরও বেশি টাকার মাছ ও চিংড়ি বেচাকেনা হয় এ আড়তে। সর্বনিম্ন একটা আড়তে ৫০ হাজার টাকার মাছ প্রতিদিন বেচাকেনা হয়। যা দেশ-বিদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে আসছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও বেপারিরা এখানে মাছ কিনতে আসেন।

আড়ৎদারী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, আমাদের আড়তে প্রতিদিন ৫ শতাধিক লোক মাছ বেচাকেনায় জড়িত। জায়গা স্বল্পতা, যথেষ্ট উপযুক্ত পরিবেশ না থাকায় আমাদের অনেক কষ্ট পোহাতে হয়। উপযুক্ত পরিবেশ তৈরি, বরফকল স্থাপনসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার ৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। একটি মডেল ও আধুনিকায়ন মৎস্য মার্কেটের জন্য বিশ্বব্যাংক অর্থায়ন করেছে। সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রজেক্টের মাধ্যমে বরফ মিল স্থাপন, পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থাসহ ১৪টি প্রকল্প রয়েছে। গত ২৬ মে ৯৫ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের আদলে পাইকগাছায় মৎস্য আড়তের মান উন্নয়নে মৎস্য অধিদপ্তরের অর্থায়ন করছে। যা সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিসারিজের একটা প্রজেক্ট।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

পাইকগাছায় মৎস্য আড়ৎ আধুনিকায়নে বরাদ্দ প্রায় ৪ কোটি টাকা

আপডেট সময়: ১২:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪