আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মশিয়ালী তিন খুনের আসামি জাফরিন এবার ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

খুলনায় মশিয়ালী গ্রামের আলোচিত ত্রিপল হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ছাত্রলীগ নেতা জাফরিন শেখকে এবার ধর্ষণ প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(২১ জুন) দুপুরে খুলনার শিরোমনি বৈশাখি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে জাফরিন শেখের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ মামলা করেন যোগীপোল এলাকার এক তরুণী।

মামলার এজাহারের উদ্বৃতি দিয়ে খানজাহান আলী থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী তরুণীর সঙ্গে দুই মাস পূর্বে জাফরিনের পরিচয় হয়। মোবাইলে কথা বলার এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী জাফরিনের স্ত্রীর তথ্য জানতে পারেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। কিন্তু জাফরিন তাকে বিয়ের জন্য চাপ ও দেখে নেওয়ার হুমকি দেয়। এ বিষয়ে গত গত ৬ জুন খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি করের ভুক্তভোগী তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে ৭ জুন রাতে জাফরিন ওই তরুণীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তরুণীর চিৎকারে মাসহ অন্যরা এগিয়ে আসলে জাফরিন পালিয়ে যায়।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। শুক্রবার দুপুরেই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন জাফরিন শেখ। মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধে ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। ২০২০ সালের ১৬ জুলাই জাফরিন ও তার দুই ভাইয়ের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মশিয়ালী গ্রামের তিন জন। এই মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন জাফরিন। জামিনে মুক্তি পেয়ে শিরোমনির একটি কারখানায় চাঁদাবাজি করতে গেলে ২০২৩ সালের ১৬ এপ্রিল আবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জাফরিনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

মশিয়ালী তিন খুনের আসামি জাফরিন এবার ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪