আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ড. মো. মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতা ও শিক্ষাবৃত্তি প্রদান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের ক্যাম্বব্রীজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রয়াত ড. মো. মোজাহারুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে খুলনা উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘আমাদের সঙ্গীতে স্বদেশ ভাবনা’ শীর্ষক ড. মোজাহারুল ইসলাম স্মারক ববকৃতা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. মাজহারুল হান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক মনিরুল হুদা এবং স্মারক বক্তৃতা করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আপেল মাহমুদ।

প্রধান অতিথির ভাষণে মনিরুল হুদা বলেন, ড. মোজাহরুল ইসলাম তাঁর শিক্ষা জীবনে যে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া অনুশীলন করেছিলেন তা এ প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বিদেশে তার গবেষণা ও জ্ঞানচর্চা করলেও স্বদেশের মাটির প্রতি ও স্বদেশের মানুষের প্রতি তার ভালবাসা ছিল অফুরন্ত। তাই’ত তিনি শিক্ষা বিস্তারে বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের জন্যে বৃত্তির ব্যবস্থা করে গেছেন এবং তাঁর শিক্ষকতা জীবনে অর্জিত অর্থের সঞ্চয় হতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শার্লী ইসলাম লাইব্রেরি প্রতিষ্ঠায় প্রায় ১ কোটি টাকা প্রদান করেন।

আপেল মাহমুদ তাঁর বক্তৃতায় বলেন, স্বাধীনতা অর্জন ও দেশপ্রেমে সচেতনতা সৃষ্টিতে আমাদের সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকদের অবদানের ফলেই আমাদের দেশাত্মকবোধক গান-এর ভান্ডার খুবই সমৃদ্ধ।

ড. মোহাম্মদ মোজাহারুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে সকল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয় : মোহাম্মদ আব্দুল আজিম, হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়, খুলনা ; গালিব হাসান, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, খুলনা ; মোসাঃ মাইশা ফাহমিদা, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, খুলনা ; সামিনা নওশিন মোড়ল, ধূলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর, যশোর ; রহিমা ইসলাম, এ.এফ. এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদা, খুলনা ; এ. এম. মাশরাফি, শাহপুর মাধ্যামিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা ; মো. রাজিন হাসান তাছিন, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা, মুজগুন্নি, খুলনা ; সানজিদা আক্তার, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা।

সভার শুরুতে কুরআন তেলায়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ। স্বাগত বক্তব্য দেন এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

ড. মো. মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতা ও শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট সময়: ০২:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪