আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পুনম পান্ডে: ক্যান্সার সচেতনতার যে প্রচার নিয়ে নৈতিকতার বিতর্ক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:২৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ১৪১১ বার পড়া হয়েছে

সোশাল মিডিয়ায় এক পোস্টে ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর খবর এবং পরদিন তার নিজের পোস্টে বেঁচে থাকার খবর অনলাইন প্রচার কৌশলের নৈতিকতা নিয়ে প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। গত ২ ফেব্রুয়ারি পুনম পান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ৩২ বছর বয়সী এ অভিনেত্রী জরায়ু মুখ ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন। সে খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে খবর প্রকাশ করে। শোক প্রকাশের ঢল নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কিন্তু সবাইকে অবাক করে পরদিন পুনম আরেকটি ভিডিও পোস্টে জানান, তিনি বেঁচে আছেন। ইনস্টাগ্রামে দশ লাখের বেশি অনুসারীকে জরায়ু মুখ ক্যান্সারের বিষয়ে সচেতন করতে অনলাইন ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি এ কাজ করেছেন। এরপর ভারতজুড়ে শুরু হয় সমালোচনার ঝড় । সিনেমার সংখ্যা হাতেগোনা হলেও বলিউডের এ অভিনেত্রী বরাবরই আলোচনায় থেকেছেন বিতর্কিত মন্তব্য আর কর্মকাণ্ডের কারণে। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল চলাকালে তিনি প্রথম লাইমলাইটে আসেন এই ঘোষণা দিয়ে যে, ভারতীয ক্রিকেট টিম বিশ্বকাপ জয় করতে পারলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন। ভারত সেবার জয়ী হলেও পান্ডেকে এ কাজ করার অনুমতি দেয়নি বিসিসিআই। এবারের মৃত্যুর গুজব ছড়ানোর পক্ষে পুনমের যুক্তি, “হঠাৎই আমরা সবাই জরায়ু মুখ ক্যান্সার নিয়ে কথা বলছি তাই না?” ভিডিও বার্তায় তিনি বলেন, মৃত্যুর খবর ছড়িয়ে তিনি আসলে যা করতে চেয়েছিলেন, তা সফল হওয়ায় তিনি গর্বিত।

জরায়ু মুখ ক্যান্সারকে বলা হয় নীরব ঘাতক। কারণ প্রথম দিকে এর কোনো উপসর্গ দেখা যায় না। ভারতীয় নারীরা স্তন ক্যান্সারের পর জরায়ু মুখ ক্যান্সারেই বেশি আক্রান্ত হন। এ ক্যান্সারে প্রতি বছর মারা যান প্রায় ৭৭ হাজার নারী। তবে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকার মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। নারীদের নিয়মিত সার্ভিকাল ক্যান্সারের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়, কারণ এ টিকা সব ক্যান্সার-সৃষ্টিকারী এইচপিভি স্ট্রেইন থেকে রক্ষা করে না।

পুনম পান্ডের ভুয়া মৃত্যুর খবর ছড়ানোর আগের দিন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা দিয়েছিলেন, সরকার ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দেননি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

পুনম পান্ডে: ক্যান্সার সচেতনতার যে প্রচার নিয়ে নৈতিকতার বিতর্ক

আপডেট সময়: ০৪:২৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪