আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজায় ইসরায়েলের আচরণ গণহত্যামূলক নয়: বাইডেন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:১৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

হামাসের শীর্ষ নেতাদের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বাইডেনের দাবি, ‌‘সন্ত্রাসী সংগঠন’ ও মার্কিন মিত্রদের একই কাতারে দাঁড় করানো হয়েছে। আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সিএনএনকে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

এমন সিদ্ধান্তেই চটেছেন বাইডেন। তার মতে আইসিসি হামাস ও ইসরায়েলকে এক কাতারে নামাতে পারে না। তিনি দাবি করেছেন, গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা মোটেও গণহত্যা নয়। গাজায় ইসরায়েলি গণহত্যায় শুরু থেকেই সমর্থন যুগিয়ে আসছে বাইডেন প্রশাসন। ইসরায়েলি আগ্রাসন বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়লেও দেশটিকে নিয়মিত অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। আরও কয়েকটি দেশ এই মামলায় অংশ নেয়ার আর্জি জানিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলের আচরণ গণহত্যামূলক নয়: বাইডেন

আপডেট সময়: ০৮:১৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪