আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘শিক্ষার্থীরা যেন উদ্যোক্তা হতে পারে, সেজন্য আমরা তাদের প্রস্তুত করছি’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‌‘কর্মসংস্থান বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। শিক্ষার্থীরা আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়ে যেন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা তাদের প্রস্তুত করছি।’ আজ শনিবার রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিলনায়তনে বেসরকারি সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মমুখী শিক্ষার ওপর জোর দিচ্ছি আমরা। নৈতিকতার সাথে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেন শিক্ষার্থীরা দেশের সেবা করতে পারে, সেভাবেই তাদের তৈরি করছি।’
বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মোট নয়টি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর ৯ হাজার ৫৯২ জনকে চতুর্থ সমাবর্তনে সনদ দেওয়া হয়। তিনজনকে রাষ্ট্রপতির স্বর্ণপদক ও নয়জনকে উপাচার্য পদক দেওয়া হয়। সমাবর্তনে অংশ নেওয়া স্নাতকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “আপনারা প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেছেন কিন্তু কর্মক্ষেত্রের জন্য সকলে উপযুক্ত নন। কর্মসংস্থানের জন্য অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে আমরা যেন পিছিয়ে না পড়ি। উপস্থাপন ও যোগাযোগ দক্ষতার ক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয়ের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে সব অভিজ্ঞতা দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে নিয়োজিত হওয়ার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।”

শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রযুক্তির উদ্ভাবক হওয়ার জন্য স্নাতকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।সমাবর্তন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। সমাবর্তনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

‘শিক্ষার্থীরা যেন উদ্যোক্তা হতে পারে, সেজন্য আমরা তাদের প্রস্তুত করছি’

আপডেট সময়: ০৩:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪