আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোট দিলেন নরেন্দ্র মোদি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

ভারতে চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে গুজরাটের রাজধানী আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে অবস্থিত ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এনডিটিভি বলছে, স্থানীয় সময় সাড়ে ৭টার কিছু পরে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি মোদিকে স্বাগত জানান। এ সময় তাদের দু’জনের পাশে জড়ো হয় অনেক মানুষ। মোদির আগমণে তারা দলীয় স্লোগান ধরেন।

মোদি ভোট দিতে গেলে বিজেপির এক সমর্থক একটি পোর্ট্রেট ছবি মোদির সামনে ধরে অটোগ্রাফ চাইলে মোদি তাকে অটোগ্রাফ দেন। ভোট দেওয়া শেষে জনতার উদ্দেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘দেশের ভবিষ্যৎ কেমন হবে, কারা নিয়ন্ত্রণ করবে এই দেশ— তা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। তাই আসুন, ভোট দিন। এখনও চার ধাপ ভোট বাকি আছে।’

এ সময় নির্বাচন কভার করা সংবাদকর্মীদের খোঁজ খবর নিয়েছেন নরেন্দ্র মোদি। সংবাদকর্মীদেরকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে এবং অধিক পরিমাণে পানি পানের পরামর্শ দেন। আজ দেশটির ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোট দিলেন নরেন্দ্র মোদি

আপডেট সময়: ০৯:৫৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪