আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠি কায়পুত্র সম্প্রদায়ের ভুমি সংক্রান্ত বিষয়ে এক এ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার (২ মে) সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মো. হুসাইন শওকত। হেলথ এন্ড সেফটি ফর গালর্স এন্ড ওমেন প্রকল্পের আওতায় অক্সফামের অর্থায়নে ও ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স এর পরিচালক (প্রকল্প ও কর্মসুচি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফৌজিয়া ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জোছনা দত্ত, সাংবাদিক এম কামরুজ্জামান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স সাতক্ষীরার অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, প্রায় ৩’শ বছর ধরে সাতক্ষীরার আলীপুরে খাস জমিতে ১২৬ টি কায়পুত্র (কাওরা) পরিবার বসবাস করে আসছে। বর্তমান সময় এসেও তারা সকল ক্ষেত্রে পিছিয়ে আছে। তাদের না আছে জমি, না আছে বসতঘর। শিক্ষার আলোও সেভাবে পায়নি তারা। খাস জমিতে ঝুপড়ির মধ্যে বসবাস করে। পিছিয়ে পড়া এসব জনগোষ্টির বৈষম্য দূরীকরনসহ তাদের পূর্নবাসন করার পাশাপাশি তাদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা

আপডেট সময়: ০৩:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪