আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ শিকারি আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

সুন্দরবনের অভয়ারণ্যে হরিণ ধরার ১৫০ ফুট ফাঁদ সহ একজনকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) সকালে পূর্ব সুন্দরবনের বগি স্টেশন এর চরখালি টহলফারি সংলগ্ন অভয়ারণ্য থেকে মোঃ জুয়েল নামের ওই শিকারিকে আটক করা হয়। এ সময় জুয়েলের সাথে থাকা অপর দুই শিকারি পালিয়ে যায়। আটক শিকারীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মোঃ জুয়েল ঢাকার ডেমরা থানার মোঃ জলাল এর ছেলে। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় তার শশুর মৃত মনো মিয়া হাওলাদার এর বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চর-খালি টহলফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিউর রহমান বলেন, নিয়মিত টহল চলাকালে বগি স্টেশনের চরখালি টহলফারির নিকটবর্তী অভয়ারণ্য থেকে হরিণ ধরার ১৫০ ফুট ফাঁদ সহ জুয়েল নামে এক শিকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে জুয়েল নামের এই শিকারি আরো দুজন শিকারীকে সঙ্গে নিয়ে বনের অভ্যন্তরে ফাঁদ পাতছিলেন। বনকর্মীরা তাদের আটক করার সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি শরণখোলার তফালবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। পালিয়ে যাওয়া দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জুয়েলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ শিকারি আটক

আপডেট সময়: ০২:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪